রাজনীতি

সাম্প্রদায়িক অপশক্তি এখনও বাংলাদেশকে আঘাত করছে: ওবায়দুল কাদের

শহীদ মিনারে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতা ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: সাম্প্রদায়িক অপশক্তি এখনেও বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য তাঁর কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন খাঁটি বাঙ্গালি ও বিচক্ষণ ব্যক্তি এবং তিনি তাঁর কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।

এদিকে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠন।

বিষয়:ওবায়দুল কাদের শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…