চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় অফিস খুলল কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) উদ্যোগে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় অফিস খুলেছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ঢাকার বারিধারা জে ব্লকে লিয়াজোঁ অফিস উদ্বোধন করেন সিডব্লিউইআইসি চেয়ারম্যান লর্ড মারল্যান্ড এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মো. শাহরিয়ার আলম।

কমনওয়েলথ নামে পরিচিত ‘কমনওয়েলথ অফ নেশনস’ ৫৬টি রাষ্ট্রের একটি আন্তর্জাতিক সংস্থা, যার বেশিরভাগই প্রাচীন ব্রিটিশ সাম্রাজ্যের অঞ্চল ছিল।

ঢাকা অফিস উদ্বোধনী অনুষ্ঠানে লর্ড মারল্যান্ড বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের এই ঢাকা অফিস কমনওয়েলথের সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ তৈরিতে স্থানীয় ব্যবসায়িকদের সাথে কাজ করবে বলে উল্লখ করেন মারল্যান্ড।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় স্বাধীনতার পরপরই পারস্পরিক সহযোগিতার স্বপ্ন নিয়ে বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের কথা স্মরণ করেন। এসময় গত এক দশকে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং নতুন নতুন বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা সৃষ্টিতে এই অফিস গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কমনওয়েলথের সাথে অস্ট্রেলিয়া, কানাডা এবং ভারতের মতো শক্তিশালী অর্থনীতি রয়েছে, যা অন্যান্য সদস্য দেশগুলোতে জ্বালানি, উৎপাদন এবং প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সালমান এফ রহমান।

Reneta

বাংলাদেশ প্রথমবারের মতো কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজন করছে। বুধবার আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাজকুমার’ এর জন্য বাংলা শিখছেন মার্কিন অভিনেত্রী

পরবর্তী

‘চরাঞ্চল সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যাপক প্রভাব রাখে’

পরবর্তী

‘চরাঞ্চল সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যাপক প্রভাব রাখে’

লঙ্কানদের উইকেট নেয়ার উৎসবে বৃষ্টির বাধা

সর্বশেষ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT