চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে পাঠানো একটি অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‘কমনওয়েলথ সচিবালয় আপনার গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।’

এতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনির্বাচিত হওয়ার পর আপনাকে লিখতে পেরে আমি আনন্দিত। আপনি আপনার নতুন মেয়াদে দায়িত্ব পালন করার সাথে সাথে অনুগ্রহ করে আমার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন।

বাংলাদেশ কমনওয়েলথ পরিবারের একটি মূল্যবান সদস্য উল্লেখ করে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, আমাদের বৈচিত্র্যময় দেশগুলো শান্তি, গণতন্ত্র এবং টেকসই উন্নয়নসহ আমাদের সনদে প্রতিফলিত অভিন্ন মূল্যবোধের দ্বারা আবদ্ধ।

তিনি উল্লেখ করেন, কমনওয়েলথে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব তার সদস্যদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়। এর মধ্যে রয়েছে সমুদ্রের স্টুয়ার্ডশিপ এবং জলবায়ু পরিবর্তন, ডিজিটাল উদ্ভাবন, বাণিজ্য ও বিনিয়োগ, যুব, লিঙ্গ সমতা এবং মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো। তিনি বলেন, ‘আমরা আপনার পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী পদে দায়িত্বে থাকাকালীন অগ্রাধিকারের সম্পূর্ণ পরিসীমা অর্জনে বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য এই সহযোগিতা অব্যাহত রাখার এবং গড়ে তোলার অপেক্ষায় আছি।’

কমনওয়েলথ মহাসচিব বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা সম্পর্কে তিনি সচেতন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর আপনি যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তাতে আমি উৎসাহিত হয়েছি, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির ওপর জোর দিয়েছে।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ উপদেশের কথাও স্মরণ করেন। তিনি বলেন, এই মূল্যবোধগুলো আমাদের কমনওয়েলথ সনদে প্রতিফলিত হয়েছে, যা সহনশীলতা, শ্রদ্ধা বোঝার এবং টেকসই উন্নয়নের অনেকগুলো দিক অর্জনের আহ্বান জানায়’।

Reneta

মহাসচিব বলেন, তিনি জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিংয়ের নেতৃত্বে সাম্প্রতিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ একটি স্বাধীন পর্যবেক্ষকদের বিশেষজ্ঞ দল পাঠাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আমি টিমের প্রতিবেদনটি তার ফলাফল ও সুপারিশগুলো পাওয়ার জন্য এবং আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগের অপেক্ষায় আছি।

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, আমি আপনাকে লন্ডনের মার্লবোরো হাউসে স্বাগত জানাতে এবং সামোয়াতে ২০২৪ সালের ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী পরবর্তী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) আপনার সাথে দেখা করার অপেক্ষায় রয়েছি।

তিনি শেষ করেন ‘আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি’ বলার মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধামন্ত্রীশেখ হাসিনাশেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT