চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ হবে না বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কুস্তি দলের চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে কুস্তিগিররা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে নিরাপত্তাজনিত কারণে কারাতে চ্যাম্পিয়নশিপের ওই আসর হবে না বাংলাদেশে। কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

নয়না চৌধুরী জানান, ‘চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ থেকে সরে গেছে। সরে যাওয়ার সিদ্ধান্তটি আসে গত জুলাই মাসের ২৪ তারিখ। নিরাপত্তার জন্যই এ অবস্থা তৈরি হয়েছে।’

‘আসরটি বাংলাদেশে হলে আমরা অংশগ্রহণ করতে পারতাম। আমাদের বাছাইপর্ব শেষ হয়েছিল, খেলোয়াড়েরা নিয়মিতভাবে অনুশীলন করছিল। তারা ক্যাম্পে উঠবে বলে তৈরি হচ্ছিলো, আমরা কাদের কাদের কোথায় উঠাব তৈরি হয়েছিল। সিনিয়রগ্রুপ আর্মি স্টেডিয়াম বা বিকেএসপিতে ক্যাম্পেইন করবে। সবকিছুর প্রস্তুতি যখন শেষ, সেই মুহুর্তে এ আন্দোলন শুরু হয়েছিল।’

Banglabid

ক্রীড়া উপদেষ্টার বা অন্যান্য কর্তৃপক্ষের কাছে কোনো সাহায্য চাইবেন কি না এমন প্রশ্নে চৌধুরী জানান, ‘এই মুহুর্তে আমরা আসলে আর কমনওয়েলথ নিয়ে চিন্তা করছি না। নভেম্বর মাসে ন্যাশনাল আছে আমাদের, সেখানে অনেক বেশি খেলোয়াড় আসে, সেটার জন্য যদি জায়গা পাই তাহলে ওটার আয়োজন করে ফেলব। অন্যান্য বিভাগীয় যে প্রতিযোগিতা আছে সেগুলো এবং জেলা পর্যায়ে ট্রেনিংটা শুরু করব।’

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ৪০টি দেশের অংশগ্রহণের কথা ছিল। আসরটি এখন সাউথ আফ্রিকার ডারবানে হবে বলে জানা গেছে। প্রতিযোগিতার সময়ও বদলে ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক জটিলতার কারণে বাংলাদেশ থেকে সরে যায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঢাকা ও সিলেটে ১০ দল ও ২৩ ম্যাচের ওই বিশ্বকাপ আসর হওয়ার কথা ছিল। বিশ্বকাপের ওই আসর এখন হবে সংযুক্ত আরব আমিরাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথকারাতে চ্যাম্পিয়নশিপকারাতে ফেডারেশননয়নাবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT