রাজনীতি

শিগগিরই দ্রব্যমূল্য আরও কমবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জেলা আ.লীগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছেন, পেছনে অন্য নেতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পেঁয়াজসহ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। শিগগিরই দ্রব্যমূল্য আরও কমবে।

আজ (২৩ মার্চ) শনিবার রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি আরও বলেন, দেশে যখন কোন ইস্যু নেই তখন আওয়ামী লীগের বিরোধীরা ভারত বিরোধী ইস্যু সামনে এনেছে।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থাকায় লুটপাট করতে পারছে না।

এছাড়া বিএনপির নেতাদের মধ্যে বক্তব্যের মিল নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়:ওবায়দুল কাদের দ্রব্যমূল্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…