বাংলাদেশ

সাংবাদিকদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মামলা’ পর্যবেক্ষণে কমিটি গঠন

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে লাল ব্যাকগ্রাউন্ডে মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে লাল ব্যাকগ্রাউন্ডে মানচিত্র, চারপাশে সবুজ বৃত্তে বাংলা ভাষায় লেখা. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কমিটি সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে এবং মামলার বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) আহ্বায়ক করে সোমবার (৭ অক্টোবর) আট সদস্যের কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলার প্রেক্ষিতে সরকার তা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), মহাপরিচালক চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচলক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস)।

বিষয়:কমিটি সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…