বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত-বিচার বিষয়ে যে বার্তা কমিশনের চেয়ারম্যানের

নেতা এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের চেয়ারম্যান বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারকের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজিবির হেডকোয়ার্টারে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ফজলুর রহমান।
তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি। তবে নির্মোহভাবে তদন্তকাজ পরিচালনা করতে চায় বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনের দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সকলের বিষয়টি নিয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান।
বিডিআর বিদ্রোহে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, কাউকে অন্ধকারে নয়, পরিষ্কারভাবেই করা হবে পুরো তদন্ত। কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেয়া হবে।






