সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী
সংসদে বাণিজ্যমন্ত্রী তোপের মুখে, তিনি আলোচনায় অংশ নিচ্ছেন, পাশে অন্য সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনসির পদত্যাগের দাবি উঠেছে জাতীয় সংসদে। প্রস্তাবিত বাজেট পাশের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতা ঢাকার চেষ্টা না করারও আহ্বান জানান তারা। কারসাজি করে দাম বাড়ানোর সিন্ডিকেটে বাণিজ্যমন্ত্রী নিজেই জড়িত কি না- এমন প্রশ্নও তোলেন সংসদ সদস্যরা। জবাবে মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





