রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বাস্তবতায় সেটা কতটুকু সম্ভব? টিআইবি’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র বিষয়ে খুব বেশি সংস্কারের চর্চা দেখা যায় না। দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা দলকেই করতে হবে।







