বাংলাদেশ

ভোটারদের উদ্বুদ্ধ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা

ভোটারদের উদ্বুদ্ধ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা ভোটারদের উদ্বুদ্ধ করতে শোভাযাত্রা পরিচালনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শোভাযাত্রা পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। 

আজ ৩১ ডিসেম্বর রোববার বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “ভোট কেন্দ্রে সবাই যাবো- আমার ভোট আমি দেবো- মুক্তিযুদ্ধের পক্ষে দেবো” স্লোগানে আয়োজিত শোভাযাত্রাটি শাহবাগে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন ম হামিদ, বীর মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ। সূচনা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ্ ও আয়োজনে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ।

বিষয়:ভোটার শোভাযাত্রা সম্মিলিত সাংস্কৃতিক জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…