চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহতদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে সম্মিলিত জোট।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর ফেডারেশনটির সহ-সভাপতি ঝুনা চৌধুরী এবং বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।

জোটের সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস এর সঞ্চালনায় এ আয়োজনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমর্থন রয়েছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান করা হবে।

বিদ্যমান কোটা পদ্ধতির বাস্তবসম্মত সংস্কারের আহ্বান জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারা বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো অপশক্তি যাতে চলমান পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যেকোন অশুভ তৎপরতা রুখতে প্রতিরোধ গড়ে তোলার‌ও প্রত্যয় জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারা।

আগামীকাল ১৯ জুলাই শুক্রবার থেকে ২৫ জুলাই বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ এবং ১৯ জুলাই দেশজুড়ে প্রদীপ প্রজ্বালন কর্মসূচিও ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনকোটাবিরোধী ছাত্র আন্দোলনছাত্র আন্দোলননিহতসম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

জুন ২৭, ২০২৬

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

জুন ২৭, ২০২৬

মালয়েশিয়া-চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT