চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিএআর খেলাকে ‘নষ্ট’ করে দিচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
একজন পুরুষ ফুটবল কোচ স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। প্রথমে এগিয়ে থাকলেও ২-১ গোলে হারে দলটি। যে স্কোরলাইনের একটি পেনাল্টি গোল নিয়ে বিতর্ক উঠেছে। এজন্য ডাচদের কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) খেলাকে নষ্ট করে দিচ্ছে।

বার্লিনে হতে চলা ফাইনালে রোববার রাতে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেনের পেনাল্টি এবং ৯১ মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে জয় পায় গ্যারেথ সাউথগেটের দল। তার আগে জাভি সিমন্স ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলটি করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন।

৬১ বর্ষী কোম্যান ভিএআর নিয়ে বলছেন, ‘এটি পেনাল্টি নয়। তার একমাত্র উদ্দেশ্য ছিল বলকে বাধা দেয়া। হ্যারি কেন তখন শট নেয় এবং তাদের পায়ে সংঘর্ষ হয়।’

‘ভিএআরের এমন সিদ্ধান্তে ফুটবল আসলে নষ্ট হয়ে যাচ্ছে। ওই পেনাল্টি কোনভাবেই ইংল্যান্ডকে দেয়া ঠিক হয়নি। একজন ডিফেন্ডার হিসেবে করবেন কী? আমার মনে হয়েছে রেফারি অনেক বাজে জিনিসের জন্য বাঁশি বাজিয়েছে, কিন্তু তার জন্য আমরা হারিনি।’

দলের সম্ভাবনা নিয়ে কোম্যান বলেছেন, ‘এ দলের অনেক সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে, আমি বেশ গর্বিত। তারা প্রতি খেলায় যেভাবে নিজেদের উৎসর্গ করেছে, তা আমার পছন্দ হয়েছে। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু মিডফিল্ডে ইংল্যান্ড বেশ কাজ করছিল, যার জন্য আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হয়। কিন্তু তারা ৯১ মিনিটে গোল করে বসে, যেখান থেকে ফেরার সম্ভাবনা ছিল না।’

ইংল্যান্ডের জয়ের সম্ভাবনার কথা টেনে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড ভালো ফুটবল খেলেছে। স্পেন বেশ আক্রমণাত্মক খেলে এবং কম রক্ষণাত্মক, কিন্তু ইংল্যান্ড ফাইনালে উঠেছে এবং তাদের জয়ের সম্ভাবনা আছে। ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম বিশ্বমানের এবং তারা স্পেনকে বিপদে ফেলতে পারে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডকেইনকোম্যাননেদারল্যান্ডসলিড স্পোর্টসসিমন্সস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT