জনপদ

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য ফাগুয়া উৎসব

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য ফাগুয়া উৎসবের ছবি, লোকজনের রঙিন পোশাক ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য ফাগুয়া উৎসবের দৃশ্য, লোকজনের রঙিন পোশাক ও উৎসবের আনন্দমুখর পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে দিনব্যাপী ফাগুয়া উৎসব ২০২৫ আয়োজন করা হয়েছে।

আগামী শ‌নিবার (১২ এ‌প্রিল) কালীঘাট ইউনিয়নের ফুলছড়া মাঠে এই উৎসব অনু‌ষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী এই ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রীতম দাশ জানান, দেশের সকল চা শ্রমিক জন‌গোষ্ঠীর অংশগ্রহণ থাকছে এবারের উৎসবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই উৎস‌বে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এরইম‌ধ্যে উৎসবের আমেজ ও প্রস্তু‌তি ছড়িয়ে পড়েছে চা-এর সকল বাগানে। শ‌নিবার (১২ এ‌প্রিল) সকালে জাতীয় সংগীত, উদ্বোধনী সংগীত, চা বাগানের গানের মাধ‌্যমে অনুষ্ঠানের সূচনা হ‌বে। দিনব্যাপী চা-শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে থাকছে ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত‌্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত‌্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর, এবং গড় সম্প্রদায়ের হোলি গীত।

ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সদস‌্য স‌চিব অনিল তন্তবায় সকলকে ফাগুয়া উৎস‌বে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

বিষয়:ফাগুয়া উৎসব মৌলভীবাজার শ্রীমঙ্গল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…