আন্তর্জাতিক

পাকিস্তানে বাস ও তেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২০

পাকিস্তানে বাস ও তেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বাস ও তেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষের ফলে ধ্বংসপ্রাপ্ত একটি বাস ও তেল ট্যাংকার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে মোটরওয়েতে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জন যাত্রী নিহত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের দুইজন হাসপাতালে মারা যায় এবং অগ্নিদগ্ধ গাড়ি থেকে পুড়ে মারা যাওয়া ১৮ জনকে উদ্ধার করা হয়।

বাসটিতে চালক ও হেলপারসহ ২৬ লোক ছিলেন। তারা পাঞ্জাবের রাজধানী শহর লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করাচীতে যাচ্ছিলেন।

বিষয়:পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…