অপরাধ

চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিনজন আটক। ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক ও ভিকটিম কলেজছাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসচালক আলতাফ (২৫) হেলপার সাগর (২৪) ও চালকের সহযোগী রাব্বি (২১)-কে আটক করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ সাংবাদিকদের তথ্য দিতে অস্বীকৃতি ও ছবি নিতে বাধা প্রদান করে। তবে এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের এক ছাত্রী (২৬) সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, বাসের অন্য যাত্রীরা নামার পর এই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে তার সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং ওই নারীকে রাতভর ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে। এর ধাবাহিকতায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে ও জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে৷

বিষয়:চলন্ত বাসে ধর্ষণ টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…