চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডি কর্মকর্তার বাড়িতে ঘুষের টাকার পাহাড়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তার বাড়ি থেকে নোটের ‘পাহাড়’ উদ্ধার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

অভিযোগ রয়েছে, ঘুষের টাকা নিজের বাড়ি এবং দপ্তরে গচ্ছিত রেখেছিলেন ওই কর্মকর্তা। তিনি পলাতক থাকায় তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

এ ঘটনা দেশটির হিমাচল প্রদেশের শিমলায়। সেখানকারই বাসিন্দা অভিযুক্ত ইডি কর্মকর্তা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারি ডিরেক্টর পদে রয়েছেন তিনি। সিবিআইয়ের চণ্ডীগড়ের দপ্তরের সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সংবাদমাধ্যমকে এক সিবিআই কর্মকর্তা জানিয়েছেন, ওই ইডি কর্মকর্তা এবং তার ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন বছর আগের একটি মামলায় অভিযুক্ত। তাদের দু’জনের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্তের সূত্রেই শিমলায় ইডি কর্মর্তার বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। তিনি বাড়িতে ছিলেন না। তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

সিনিয়র এক সিবিআই কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল ৫৪ লক্ষ টাকা। ঘুষ হিসাবে যা তিনি নিয়েছিলেন বলে দাবি। ওই দিনই তার ভাইকে হেফাজতে নেয় সিবিআই। একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। ছোটা শিমলার স্ট্রবেরি হিল্‌সের রানি ভিলায় ইডি কর্তার বাড়িতে হানা দিয়ে এর পর আরও ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শিমলায় ইডি দপ্তরেও গিয়েছিল সিবিআইয়ের একটি দল। ওই কর্মকর্তার দপ্তরে থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। চণ্ডীগড় এবং শিমলার সিবিআই কর্মকর্তাদের যৌথ দল এই অভিযান চালিয়েছে। কিন্তু এখনও অভিযুক্তের সন্ধান মেলেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক তছরুপঘুষের টাকার পাহাড়দুর্নীতি প্রতিরোধ আইনহিমাচল প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

জুন ১০, ২০২৬

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বন্ধ ৩ ইউনিট

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্টে দেশে-বিদেশে তৎপরতা হয়েছে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

জুন ১০, ২০২৬

মারা গেছেন প্রখ্যাত পরিচালক ভারতীরাজা

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT