রাজনীতি

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আগামীকাল ‘কফিন মিছিল’

শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারীদের কফিন মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে কফিন মিছিল, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে আহত শিক্ষার্থী বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।

সংগঠনটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই ‘আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে’ কফিন মিছিল হবে।

আওয়ামী সমর্থকদের কফিন মিছিলের পোস্টার, ১২ ফেব্রুয়ারি ২০২৩, কেন্দ্রীয় শহীদ মিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

একইসঙ্গে, নিজেদের নির্ধারিত সময়ে ‘সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল’ করারও আহ্বান জানানো হয়।

বিষয়:কফিন মিছিল গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…