চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কফি উইথ করণ’-এ যাদের ডাকতে ভয় পান করণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
কফি উইথ করণ-এ অতিথি হাস্যোজ্জ্বল ব্যক্তি, ক্যামেরার সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়ে গিয়েছে ‘কফি উইথ করণ’এর নতুন সিজন। ইতোমধ্যেই এবারের সিজনের প্রথম প্রতিযোগী হিসেবেই বিতর্কের ঝড় তুলে দিয়েছে রণবীর সিং ও দীপিকা পাডুকোন। তাইতো পরবর্তী পর্ব গুলোতে কোন কোন তারকা আসবে তা জানতে বিশেষ আগ্রহী দর্শকদের অনেকেই।

তবে শোয়ের সঞ্চালক ও নির্মাতা করণ জোহর এবার সাফ জানিয়ে দিয়েছেন, ভুলেও তিনি ডাকবেন না কোন ক্রিকেটারকে। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে করণ জোহরকে প্রশ্ন করা হয়, এবারের সিজনে কি কোন ক্রিকেটারকে ডাকছেন তিনি? যার জবাবে করণ জানান, ‘তিনি ভীত’। যার ইঙ্গিত মূলত কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়ার দিকেই নির্দেশ দেয়।

এর আগে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলের ‘কফি উইথ করণ’ শো-তে আসা নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিল। দুজনের মন্তব্যকে যৌনতাবাদী এবং মহিলাদের প্রতি অত্যন্ত অসম্মানজনক বলা হয়েছিল। যা নিয়ে ক্ষমাও চান হার্দিক ও রাহুল। কিন্তু তারপরেও ম্যাচের আগে তাদের সাসপেন্ড করা হয়।

Banglabid

শুক্রবার (২৭ অক্টোবর) করণ জোহর তার ভক্তদের সঙ্গে আলাপচারিতার জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন করণ। শুরুতেই সিজন ৮-এর প্রথম পর্বকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানান সকলকে। তখনই একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে, করণ শোতে ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন কি না। যার জবাবে করণ বলেন, ‘তারা কি আসবে? আমি জানি না। (হেসে) আমি নিশ্চিত নই। আমি তাদের পেতে চাই। তারা জাতীয় আইকন এবং বিখ্যাত ব্যক্তিত্ব।’ সঙ্গে জুড়ে দেন, ‘কিন্তু আমি মনে করি গতবার যা ঘটেছিল, তারপর তারা আমার কলও নিবেন না। আমি তো ফোন করতেও ভয় পাই। কিন্তু আমি ওদের একজন বড় ভক্ত।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কফি উইথ করণকফি উইথ করণ সিজন ৮করণ জোহরকেএল রাহুলহার্দিক পান্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT