বিনোদন

আত্মহত্যা চেষ্টার তিন দিন পরে চলে গেলেন জনপ্রিয় গায়িকা

প্রস্তুত গায়িকা, হালকা হাসি ও সুন্দর চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন সংবাদে জনপ্রিয় গায়িকা, হালকা হাসি ও সুন্দর চেহারা সহ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজনির কণ্ঠ তারকা ও পপ সংগীতশিল্পী কোকো লি মারা গেছেন। রবিবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে তিন দিন কোমায় থাকার পর ৪৮ বছর বয়সে চলে গেলেন তিনি।

কয়েক বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন কোকো লি। রবিবার নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিন দিন কোমায় থেকে বুধবার প্রয়াত হন কোকো লি। খবরটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, কোকো লির বড় দুই বোন ক্যারোল ও ন্যান্সি।

ডিজনির হিট সিনেমা ‘মুলান’ এর ম্যান্ডারিন ভার্সনে প্রধান চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লি। ‘মুলান’ এর থিম সং ‘রিফ্লেকশন’ এর ম্যান্ডারিন ভার্সন তারই গাওয়া।

জনপ্রিয় সিনেমা ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’-এর একটি গান ২০০১ সালে অস্কারের মঞ্চে গেয়েছিলেন লি। জুলিয়া রবার্টস ও রিচার্ড গিয়ার অভিনীত ১৯৯৯ সালের ‘রানওয়ে ব্রাইড’ এর ‘বিফোর আই ফল ইন লাভ’ গানটিও কোকো লির গাওয়া।

১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল কোকো লির প্রথম গানের অ্যালবাম। কোকো লির সর্বশেষ একক অ্যালবাম এ বছরের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পায়।

সূত্র: পিপল

বিষয়:অস্কার গায়িকা মুলান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…