জুরাইন বস্তি থেকে ককটেল-বোমা উদ্ধার

জুরাইন বস্তি থেকে উদ্ধারকৃত ককটেল-বোমা, নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর জুরাইনে রেললাইনের পাশের একটি বস্তি থেকে ৩০টি ককটেল এবং ২৮টি পেট্রল বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন -র্যাব।
শুক্রবার ৫ জানুয়ারি রাত ১২ টার দিকে শুরু হয়ে অভিযান চলে রাত ২টা পর্যন্ত। এসময় আলমগীর, রাব্বি ও কাশেম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র্যাব জুরাইন এলাকার রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে। সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলের উদ্দেশে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






