চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ইহুদি সমাবেশে ককটেল হামলা, আহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আসামে সর্বোচ্চ বৃষ্টিপাতের দৃশ্য, মানুষ বৃষ্টিতে ভিজছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বোল্ডার শহরে গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে আয়োজিত ইহুদি সমাবেশে ককটেল জাতীয় বোমা হামলা চালায় এক ব্যক্তি। এতে আহত হয় ৬ জন।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার দুপুরে, বোল্ডারের পার্ল স্ট্রিটে “রান ফর দ্যেয়ার লাইভস” নামে একটি সাপ্তাহিক সমাবেশ চলাকালে। এই সমাবেশের লক্ষ্য ছিল গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য জনসচেতনতা সৃষ্টি করা।

এফবিআই এই ঘটনাকে “সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফার্ন জানান, ঘটনাস্থলে পৌঁছে আমরা পোড়া ও অন্যান্য আঘাত নিয়ে বেশ কয়েকজনকে চিকিৎসা দিতে দেখি। একজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

স্থানীয় মিডিয়া ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শার্টবিহীন এক ব্যক্তি সমাবেশের দিকে একটি ঘরে তৈরি বিস্ফোরক বোতল ছুঁড়ে মারেন এবং চিৎকার করেন, ‘ফিলিস্তিন মুক্ত করো ও জায়নিস্টদের শেষ করো’। ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে ঘাস জ্বলছে এবং আতঙ্কিত লোকজন আহতদের সাহায্য করছে।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, বোল্ডারে যা ঘটেছে তা একটি সুনির্দিষ্ট সন্ত্রাসী হামলা। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন।

সিনেটর মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, আমাদের দেশে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। যারা আমাদের সম্প্রদায়কে আক্রমণ করে, তাদের কঠোরভাবে বিচার করা হবে। ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল এক বিবৃতিতে জানায়, এই হামলা শুধু ইহুদি সম্প্রদায় নয়, আমাদের সকলের বিরুদ্ধে একটি আক্রমণ। এটি নিছক মতপ্রকাশের অধিকার নয়, এটি স্পষ্ট ঘৃণার প্রকাশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT