টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আজমত আলী নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার দেউপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, সোমবার দুপুরে আজমত সিএনজি অটোরিকশা নিয়ে হাতিয়া রেলক্রসিং পার হচ্ছিলেন। সেসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সিএনজিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজমত মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।








