চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বিশ্বকাপ সেমির আগে ফিরবেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
হালান্ড ফুটবল ম্যাচে বলের দিকে নির্দেশ করে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বোন স্ট্রেস চোটে’ ফিটনেস সমস্যায় ভুগছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে লুটন টাউনের বিপক্ষে খেলতে পারেননি। আগামী সপ্তাহে ফিরতে পারবেন হালান্ড, বলছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা।

স্প্যানিশ কোচ গার্দিওলার মতে, এটা কোনো বড় ধরনের সমস্যা নয়। কিন্তু সিটিজেনরা ২৩ বর্ষী তারকার চোটের কতটুকু উন্নতি হয়েছে তা সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার আগে পর্যবেক্ষণ করবে। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাকে পাওয়া নাও যেতে পারে, মত কোচের।

গত মৌসুমে ট্রেবলজয়ী গার্দিওলা বলেছেন, ‘এটা হাড়ের উপর চাপ, শুধুই চাপ। দয়া করে কেউ প্রশ্ন করবেন না তার পা ভেঙেছে। সে এ ম্যাচের জন্য প্রস্তুত ছিল না, মনে হয় না ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও খেলার জন্য প্রস্তুত হবে।’

Banglabid

‘আশা করছি সৌদি আরবে যাওয়ার আগে সে প্রস্তুত হতে পারবে। সে কেমন বোধ করছে সপ্তাহের পর সপ্তাহে সেটা বোঝার চেষ্টা করবো।’

হ্যামস্ট্রিং চোটে ম্যানচেস্টারে যোগ দেয়া জেরেমি ডকুও মাঠের বাইরে। বেলজিয়ান উইঙ্গারকে পেতে তাড়াহুড়াও করবে না বর্তমান চ্যাম্পিয়ন দলটি, ‘তার সমস্যা কেভিন ডি ব্রুইনের মতো বড় নয়। সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, কারণ তার খেলা আগুনের মতো। আমাদের আরও সতর্ক হতে হবে। এক বা দুই সপ্তাহ পর সে প্রস্তুত হয়ে যাবে।’

আগামী ২০ ডিসেম্বর সৌদি আরবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় রাউন্ড শেষে তাদের প্রতিপক্ষ কে সেটা নির্ধারণ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টাল প্যালেসক্লাব বিশ্বকাপগার্দিওলাডকুম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলুটন টাউনসৌদি আরবহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT