চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষমুহূর্তের গোলে জয় ইন্টারের, জিতেছে ডর্টমুন্ড ও ফ্লুমিনেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ইন্টার মিলান ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময় লিড ধরে রেখেছিল উরওয়া রেড ডায়মন্ডস। শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করেছেন ইন্টার। লৌতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে ভ্যালেন্টান কার্বনির গোলে জয় পেয়েছেন ইতালিয়ান ক্লাবটি। একইদিনে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্লুমিনেন্স। তবে মন্টেরের বিপক্ষে ড্র করেছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।

সেঞ্চুরিলিংক ফিল্ডে ম্যাচের শুরুতেই লিড পায় রেড ডায়মন্ডস। ইন্টার জালে বল পাঠিয়ে জাপানের ক্লাবটিকে এগিয়ে নেন রায়োমা ওতানাবে। ৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল এশিয়ার দলটি। মার্টিনেজের গোলে সমতায় ফেরে ইন্টার। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কার্বনি জয়সূচক গোলটি করেন। জয়ে এখনও রাউন্ড অব সিক্সটিনের দৌড়ে টিকে আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ দলটি। দুই ম্যাচে একটি করে জয় এবং ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দুইয়ে অবস্থান তাদের।

শীর্ষে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। ‘ই’ গ্রুপের অন্যম্যাচে মন্টেরের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে তারা। ইন্টারের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপসেরার অবস্থানে তারা।

Banglabid

দিনের আরেক ম্যাচে উলসান এইচডিকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ২৭ মিনিটে জন এরিয়াসের গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ৩৭ মিনিটে উলসানকে সমতায় ফেরান জিনইয়ুন লি। প্রথমার্ধের যোগ করা সাউথ কোরিয়ান ক্লাবটি লিড পায় উম উন-সাং এর গোলে। বিরতির এশিয়ান ক্লাবটিকে পাত্তাই দেয়নি ফ্লুমিনেন্স। ৬৬ মিনিটে নোনাতোর গোলে সমতায় ফেরে তারা। এরপর ৮৩ মিনিটে লিড এনে দেন হুয়ান ফ্রেটেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের কেনো চতুর্থ গোলটি করেন। একটি করে ড্র ও জয়ে ৪ পয়েন্ট নিয়ে ’এফ’ গ্রুপের শীর্ষে ফ্লুমিনেন্স।

সমান পয়েন্ট নিয়ে ’এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান বরুশিয়া ডর্টমুন্ড। অন্যম্যাচে মামেলোদি সানডাউনসকে ৪-৩ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি। ম্যাচের ১১ মিনিটে লিড পায় সাউথ আফ্রিকান ক্লাবটি। ডর্টমুন্ড জালে বল পাঠান লুকাস রিভেইরো কস্তা। মিনিট পাঁচেক পর ফেলিক্স নমেচা ডর্টমুন্টকে সমতায় ফেরান। ৩৪ মিনিটে জার্মান ক্লাবটিকে লিড এনে দেন সেরহো গুইরাসি। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুবে বেলিংহ্যাম। ৩-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ডর্টমুন্ড।

বিরতির পর নেমে ৫৯ মিনিটে নিজেদের জালে বল জড়ান সানডাউনস ডিফেন্ডার খুলিসো মুদাও। ৪-১ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে আফ্রিকান ক্লাবটি। ৬০ মিনিটে ইকরাম রায়ানর্সের গোলে ব্যবধান কমায় দলটি। ৯০ মিনিটে সানডাউনসের হয়ে তৃতীয় গোলটি করেন লেবো মোথিবা। শেষ অবধি ৪-৩ গোলে হার মেনে নিতে হয় তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানউলসান এইচডিক্লাব বিশ্বকাপ ২০২৫ফিফাফ্লুমিনেন্সমার্টিনেজরেড ডায়মন্ডসলিড স্পোর্টসসানডাউনস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT