চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগে ক্লাস ও পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার চিহ্নিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার ও সাইনবোর্ড, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম বাংলায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগে ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিভিন্ন বিভাগে ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।

চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা বলেন, পরীক্ষার সময় পার হয়ে যাওয়ার পর পরীক্ষা স্থগিত করার বিশেষ কারণ রয়েছে। আমাদের একটি নিয়ম আছে, এ ধরণের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ না করলে আমরা পরীক্ষা নেই না।

তিনি আরও বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর থেকে কোনো নোটিশ দেওয়া হয় না। বরং বিভাগগুলো পরিস্থিতি ভেদে এই সিদ্ধান্ত নিয়ে থাকে।

পরীক্ষা স্থগিত করা বিভাগগুলো হলো– ভূগোল, বাংলা, পালি, ইতিহাস, ইসলামিক ইতিহাস, ডেভেলপমেন্ট স্টাডিজ, কম্পিউটার সাইন্স, ফলিত রসায়ন, রসায়ন, বাংলাদেশ স্টাডিজ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, মেরিন সাইন্স, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ।

এ তথ্যটি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

বিষয়:ক্লাস ও পরীক্ষা স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…