শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ থেকে ১০ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য, ভর্তি পরীক্ষার ফলের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে।

ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন।

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি

বিষয়:ক্লাস-পরীক্ষা বন্ধ ডাকসু নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…