‘অধিভুক্ত নয়, মুক্তি চাই’ শ্লোগানে ৭ কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও সব ধরনের ক্লাশ-পরীক্ষা বর্জন করেন। ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সমাবেশ-মিছিল হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা আন্দোলনরত শিক্ষার্থীদের।







