দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছে। এর মধ্যে ফেনীতে ৬ জন, বগুড়ায় পাঁচজন, রংপুরে চারজন, মাগুরায় ৪, পাবনায় তিনজন, কিশোরগঞ্জে ৩ জন, মুন্সিগঞ্জে দু’জন, সিরাজগঞ্জে দু’জন, কুমিল্লায় ১ জন, বরিশালে ১ জন ভোলায় ১ জন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে কয়েকশ’ মানুষ।








