জনপদ

উত্তরার হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

উত্তরার হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার আওতাধীন ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হোটেলের নয়তলার ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই চীনা নাগরিকের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিষয়:উত্তরা চীনা নাগরিক মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…