চুয়াডাঙ্গা

কেরু শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে সংঘর্ষ: আহত ১০

কেরু শ্রমিক ইউনিয়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা কেরু শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

আহতরা হলেন—কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক আব্দুল মোতালেব (৫০), রবিউল ইসলাম (৪৮), বহিরাগত সালাউদ্দীন (৩৫), উজ্জল (৪০), সাইফুল ইসলাম মকুল (৫০), হিরোক (৪৮), রাসেল উদ্দীন টগর (৫০) সহ কমপক্ষে ১০ জন।

আজ মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সের সমর্থকদের সাথে সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ সমর্থকদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দর্শনা কেরু এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, নির্বাচনের জন্য দুই পক্ষকেই ডাকা হয়। একপক্ষ আসলে অপরপক্ষ অতর্কিতভাবে হামলা চালায়। এখনো দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা চলছে।

বিষয়:দর্শনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…