বিনোদন

বিয়ে হয়ে গেল সৌরভ-দর্শনার

সৌরভ-দর্শনারের বিয়ের খুশির মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে সৌরভ ও দর্শনার একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, চারপাশে ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে হয়ে গেল সৌরভ দাস এবং দর্শনা বণিকের। ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন এই জনপ্রিয় জুটি।

কলকাতার এক ব্যাঙ্কোয়েট হলে বসেছিল সৌরভ-দর্শনার বিয়ে আসর। গোলাপে সাজানো গাড়িতে বিয়ের আসরে আসেন সৌরভ। অভিনেতা পরেছিলেন সাদা পাঞ্জাবি ও ধুতি। সাথে ছিল লাল জারদৌসি উত্তরীয়।

দর্শনা বণিক পরেছিলেন লাল বেনারসি। সাথে সোনার গহনা। মাথায় শোলার মুকুট। দুই হাত ভরে মেহেদি দিয়েছেন তিনি।

দীর্ঘদিন প্রেমের পরে সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি। সকল নিয়ম পালন করে রীতি মেনে দর্শনাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন সৌরভ।

বিয়ের আসরে বসেছিল টলিউড তারকাদের মেলা। দুই তারকার কাছের বন্ধু ও আত্মীয়রা উপস্থিত ছিলেন।

সূত্র: এই সময়

বিষয়:দর্শনা সৌরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…