জনপদ

শ্রীমঙ্গলে নাগরিক পরিষদের ঈদ উপহার প্রদান

শ্রীমঙ্গলে নাগরিক পরিষদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে নাগরিক পরিষদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পুলিশ ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষে ‘শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ’ ১৩ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষ‌কে মধ্যে পাঁচশত টাকা করে আর্থিক অনুদান প্রদান করে‌ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুদান প্রদান করা হয়। সংগঠন সভাপ‌তি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব করেন। অনুষ্ঠান প‌রিচা‌লনা ক‌রেন ব‌্যবসায়ী আক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে. এইচ জাহাঙ্গীর হোসেন। তি‌নি ব‌লেন, উৎস‌বের দি‌নে অসহায় মানু‌ষের পা‌শে থাকা অত‌্যন্ত ভা‌লো এক‌টি উ‌দ্যোগ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সংগঠনের সহসভাপতি মোসাব্বির আল মাসুদ, ‌ দেবাশীষ ধর পার্থ, নাগরিক পরিষদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া।

বিষয়:মৌলভীবাজার শ্রীমঙ্গল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…