বিনোদন

মারা গেছেন খল-অভিনেতা সাংকো পাঞ্জা

সাংকো পাঞ্জা একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা, ছবি তোলার সময় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংকো পাঞ্জা একজন খল-অভিনেতা, ছবিতে তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তার পাশে অন্যান্য দর্শক ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংকো পাঞ্জার মৃত্যুর খবরটি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

খলঅভিনেতার মৃত্যুর কারণ জানিয়ে সনি ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, বেশ কয়েক বছর যাবৎ ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন সাংকো পাঞ্জা।

শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংকো পাঞ্জার দাফন হবে জানিয়ে সনি আরো বলেন, সাংকো পাঞ্জার মরদেহ ঢাকার পিজি হাসপাতাল থেকে রূপগঞ্জ মাসুমাবাদ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার শ্বশুরবাড়িতে শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় জানাজা শেষে দাফন করা হবে।

সনির পোস্ট থেকে জানা যায়, জন্মসূত্রে সাংকো পাঞ্জার গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার দুই মেয়ে রয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। বহু সিনেমায় অভিনয় করেছেন এই খলঅভিনেতা।

১৯৯০ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পা রাখেন তিনি। তবে সাংকো পাঞ্জা তার পর্দার নাম, মূল নাম বাবু। নিজের অভিনীত প্রথম ছবি ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ থেকেই সাংকো পাঞ্জা নামটি সবার কাছে পরিচিত হয়ে উঠে। এই নামটি দিয়েছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা।

বিষয়:খলঅভিনেতা ঢাকাই সিনেমা ভিলেন সাংকো পাঞ্জা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…