চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই জয়ের পর চিটাগংয়ের কাছে হারল সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে হারের পর টানা দুই জয় তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে শেষদিনের খেলায় ষষ্ঠ ম্যাচে এসে আবারও হার দেখল দলটি। চিটাগং কিংসের কাছে ৩০ রানে হেরেছে সুরমাপাড়ের সারথীরা। অন্যদিকে চতুর্থ ম্যাচে এসে তৃতীয় জয় পেয়েছে চিটাগং।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ পর্বের শেষদিনের প্রথম ম্যাচে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠায় সিলেট। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০৩ রান তোলে চিটাগং। জবাবে ৮ উইকেটে ১৭৩ রানে যেতে পারে সিলেট।

আগে ব্যাটে নামা চিটাগংয়ের ফিফটি পেয়েছেন দুজন। ৩৫ বলে ৫৩ রান করেন উসমান খান। গ্রাহাম ক্লার্ক ৩৩ বলে ৬০ রান করেন। ১৯ বলে ২৮ রান করেন মোহাম্মদ মিঠুন। শেষদিকে হায়দার আলীর ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে দুইশ পেরোয় চিটাগং।

সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ২ উইকেট নেয়। নাহিদুল ইসলাম, রুবেল মিয়া ও আরিফুল হক নেন একটি করে উইকেট।

জবাবে সিলেটের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। মাঝে জাকের আলী অনিক ও জর্জ মুন্সে সিলেটের জয়ের স্বপ্ন দেখান। ৩৭ বলে ৫২ রান করে মুন্সে ফিরে গেলে আশা ফিকে হয়ে যায়। জাকের আলী ২৩ বলে ৪৭ রানের ইনিংসেও জয় আনতে পারেননি।

স্বাগতিকদের হয়ে বাকিদের মধ্যে জাকির হাসান ১৯ বলে ২৫ রান এবং অ্যারন জোন্স ১৮ বলে ১৫ রান করেন।

Reneta

চিটাগংয়ের হয়ে মোহাম্মদ ওয়াসিম ৩ উইকেট নেন। আলিস আল ইসলাম নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিটাগংজাকেরবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT