চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ফিফটিতে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচেই নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ফিফটিতে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও ধারাবাহিকতা দেখা গেল। দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতে উজ্জ্বল নাঈম-রসিংটন। দুজনের ফিফটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে শেখ মেহেদীর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে সিলেট স্ট্রাইকার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের সংগ্রহ গড়ে। জবাবে ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। আসরে ৪ ম্যাচে তৃতীয় জয় পেল দলটি। পাঁচ ম্যাচে তৃতীয় হার দেখল সিলেট।

আগে ব্যাটে নামা সিলেট ব্যাটিং ধস দেখেছে। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে। আজমতউল্লাহ ওমরজাই ও পারভেজ হোসেন ইমনের ৩৩ রানের জুটিতে ম্যাচে ফেরে। দলীয় ৭৭ রানে ইমন ফিরে যান ২২ বলে ১৭ রান করে। ১১১ রানে আজমতউল্লাহ ওমরজাই আউট হন, ৪১ বলে ৪৪ রান করে। ১২৬ রানে থামে স্বাগতিক ইনিংস। ব্যাটারদের মধ্যে রাহাতুল ফেরদৌস ১৭, জাকির হাসান ১৫ এবং নাসুম ১৩ রান করেন।

চট্টগ্রাম বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ও মির্জা তাহির বেগ নেন দুটি করে উইকেট।

রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ১১৫ রান তোলেন নাঈম শেখ ও রসিংটন। ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রানে নাঈম আউট হলে জুটি ভাঙে। সাদমান ইসলামকে নিয়ে জয় নিশ্চিত করেন রসিংটন। ৮ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৭৩ রান করেন রসিংটন। সাদমান ৬ বলে ৩ রানে অপরাজিত থাকেন।

সিলেটের একমাত্র উইকেটটি নিয়েছেন রাহাতুল ফেরদৌস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামনাঈমবিপিএল-২০২৬রসিংটনলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT