ক্রিকেট

রংপুরের সঙ্গে এমন হারের কারণ জানালেন চট্টগ্রামের কোচ বাবুল

চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা রংপুরের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম রয়্যালস

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। রংপুরের কাছে এমন হারের কারণ জানালেন চট্টগ্রামের কোচ মিজানুর রহমান বাবুল। দল গোছানোর জন্য পর্যাপ্ত সময় পায়নি ফ্র্যাঞ্চাইজিটি, বলছেন বাবুল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নামা চট্টগ্রামকে শুরু থেকে চেপে ধরে রংপুরের বোলাররা। তাতে সবগুলো উইকেট হারিয়ে ১০২ রানে থামে চট্রগ্রাম। লক্ষ্যে নেমে কেবল ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।

ম্যাচের পর চট্টগ্রামের কোচ বলেছেন, ‘একটা দল তৈরি করতে অন্তত ৬ থেকে ৭ মাস সময় লাগে। যারা নাকি নতুন এসেছে তাদের সেই সময়টা ছিল না দল বানানোর জন্য। রংপুর তো আগে থেকেই দল তৈরি করা ছিল। বরিশাল এই বছর খেলছে না। বরিশালের যে খেলোয়াড়রা ছিল তারা তাদের নিতে পেরেছে।’

‘পুরো টুর্নামেন্টের দিকে তাকালে- যতগুলো দল আছে, কাগজে-কলমে রংপুরই খাতা কলমে সেরা দল। বাংলাদেশের সবচেয়ে ভালো খেলোয়াড়দের বড় একটা অংশ তাদের দলে আছে। পাশাপাশি তাদের বিদেশি খেলোয়াড়রাও অনেক ভালো। অবশ্যই রংপুর ভালো দল।’

আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারের যোগ দেয়ার কথা রয়েছে চট্টগ্রামের সঙ্গে, ‘পরবর্তী ম্যাচে আমরা আসিফ আলীকে পাচ্ছি, পাকিস্তানি খেলোয়াড়। আর আজকে রসিংস্টোন খেলেছে। কালকে আমরা তার সাথে কথা বলেছি কালকেই আমরা রিকোয়েস্ট করেছি আসার জন্য এবং সে সকালে সাড়ে ১০টায় এসে নেমেছে এবং ম্যাচ খেলেছে।’

বিষয়:চট্টগ্রাম রয়্যালস বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স সিলেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…