চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফাইনাল: রেকর্ড গড়ে জিততে হবে বরিশালকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডটা করতে পারল না চিটাগং কিংস। তবে ফরচুন বরিশালের সামনে ঠিকই রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বন্দর নগরীর দলটি। পারভেজ হোসেন ইমন ও খাজা নাফির ঝাড়ো ব্যাটিংয়ে বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে কিংস বাহিনী।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা মঞ্চে টসে জিতে চিটাগংকে ব্যাটে পাঠায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে চিটাগং।

বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডটা ২০৬ রানের। ২০১৭ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১ উইকেটে রেকর্ড সংগ্রহ করেছিল রংপুর রাইডার্স। ৫৭ রানে ম্যাচটিতে জিতেছিল রংপুর। ফাইনালে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ রান করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। সেবার ১৭ রানে জিতে যায় কুমিল্লা।

অন্যদিকে বিপিএলের ফাইনালে সর্বোচ্চ ১৭৫ রান তাড়ার রেকর্ড আছে। ২০২৩ আসরে সিলেট স্ট্রাইকার্সের ১৭৫ রান ১৯.২ ওভারে তাড়া করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অর্থাৎ, রেকর্ড গড়েই জিততে হবে বরিশালকে।

চিটাগংকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১২১ রান তোলেন দুজনে। সাতটি চার ও তিনটি ছক্কায় ৪৪ বলে ৬৬ রানে নাফি ফিরে গেলে জুটি ভাঙে। পরে তাণ্ডব চালান ইমন ও গ্রাহাম ক্লার্ক। ১৯.২ ওভারে ১৯১ রানে ক্লার্ক ফিরে যান রান আউট হয়ে। দুটি চার ও তিন ছক্কায় ২৩ বলে ৪৪ রান করেন ক্লার্ক। এক বল পরেই শামীম হোসেন পাটোয়ারী ফিরে যান রানের খাতা খোলার আগেই।

পরে হুসাইন তালাত নিয়ে ইনিংস শেষ করেন ইমন। ছয়টি চার ও চারটি ছক্কায় ৪৯ বলে ৭৮ রান করেন ইমন। তালাত দুই বল মোকাবেলা করলেও কোনো রান নিতে পারেননি।

Reneta

বরিশালের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আলী ও এবাদত হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনচিটাগংনাফিফাইনালবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT