চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জনে যা বললেন চিরঞ্জীবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৪, জুন ২০২৩
বিনোদন
A A

গত কয়েক দিন ধরেই জোর গুঞ্জন উড়ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। যা নিয়ে তার ভক্তরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া চর্চা হলেও চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এতদিন। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি।

শনিবার (৩ জুন)  একটি টুইট করেন চিরঞ্জীবী। এতে তিনি লিখেন, ‘সম্প্রতি আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধন করার সময় ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। আপনি যদি নিয়মিত মেডিক্যাল টেস্ট করিয়ে থাকেন তবে ক্যানসার প্রতিরোধ করা যেতে পারে।’

তিনি আরো জানান, তিনি কোলনোস্কোপি করিয়েছিলেন। তাতে পলিপ শনাক্ত হয়েছে। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি। চিরঞ্জীবী এ টুইটে আরো লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি  ক্যানসারে পরিণত হতো।’

চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে আরো অভিনয় করছেন তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসারচিরঞ্জীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT