চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবিত্ত হওয়ায় অপমানিত হতেন চিরঞ্জীবী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন চিরঞ্জীবী। তবে এই সুপারস্টারের শুরুটা সহজ ছিল না। মধ্যবিত্ত হওয়ায় শুটিং সেটে তাকে অপমানিত হতে হতো। সেই সময়েই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সুপারস্টার হয়েই দেখাবেন।

সম্প্রতি হায়দরাবাদে তেলেগু ডিজিটাল মিডিয়া ফেডারেশনের এক ইভেন্টের প্রধান অতিথি ছিলেন চিরঞ্জীবী। তার সাথে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে তিনি জানান কঠিন দিনগুলোর কথা।

অভিনেতা বলেন, “আমি অনেক জুনিয়র শিল্পী ছাড়াও জগ্যা এবং সারদার মতো বিশিষ্ট অভিনেতার সঙ্গে কাজ করেছি। ন্যায়াম কাভালি সিনেমার সেটে একদিন আমার উপর চিৎকার করা হলো, বলা হলো ‘আপনি কি নিজেকে সুপারস্টার মনে করেন?’ আমি অপমানিত বোধ করেছি। আমার সাথে এভাবে কথা বলা মেনে নিতে পারিনি।”

এরপর তিনি বলেন, ‘মধ্যবিত্ত হওয়ার সেই সময়টাতে আমাকে যেভাবে অপমান করা হয়েছিল, তা জীবনে ভুলবো না। আমি ঠিক করে ফেলেছিলাম আমি সুপারস্টার হয়ে দেখাবো। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই ঘটনাটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছি। আমি জানি এই পর্যায়ে আসতে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে।’

বিজয়ের প্রশংসা করে চিরঞ্জীবী বলেন, ‘অর্জুন রেড্ডির প্রমোশনে প্রথম দেখেছি আপনাকে। আপনার লুক ভালো লেগেছে। এটা কখনই হারাতে দেবেন না। এই ব্যক্তিত্বটাকেও বাঁচিয়ে রাখবেন। এটা আপনার সম্পদ। নিজের শক্তি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। এই বিষয়টিই আমাকে এতগুলো বছর ধরে সফল রেখেছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরঞ্জীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইয়েন প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে ২৪৮টি স্কুল বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জা ফখরুল

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT