এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনী সাবমেরিন থেকে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে এ পরীক্ষা সম্পন্ন করা হয়।
পিএলএ নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে নৌবাহিনীর একটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে ডামি ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত জলসীমার মধ্যে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের বার্ষিক নিয়মিত সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ। পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই অবহিত করা হয়েছিল। চীনা নৌবাহিনী আরও জানায়, পরীক্ষাটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক রীতি মেনেই পরিচালিত হয়েছে। এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালনা করা হয়নি।








