চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে ‘তুষ্ট’ করতে চাওয়া দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন করে বিশাল শুল্ক আরোপ এড়াতে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য অন্য দেশকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। পাল্টা ব্যবস্থা নিচ্ছে চীনও। চীন বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রকে ‘তুষ্ট’ করতে চাওয়া দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা শুল্ক এড়াতে চাইলে দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য চাপ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বলেছে, নতুন মার্কিন শুল্ক কার্যকর না করা সাপেক্ষে কয়েক ডজন দেশ তাদের বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করতে চায়।

চীন ছাড়া অন্য সব দেশের জন্য নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি করা পণ্যে আরোপ করা হয়েছে মোট ২৪৫ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক। বেইজিংও আমদানি করা মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বাড়িয়ে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুষ্টি শান্তি আনবে না এবং আপসকে সম্মান করা হবে না। অন্যান্য দেশগুলোকে “অন্যদের ক্ষতি করে সাময়িক স্বার্থপরতা” করার বিরুদ্ধে সতর্ক করেছে চীন। বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে, এমন কাজ কোনো দেশ করলে, চূড়ান্তভাবে সেটা দুই দিক থেকেই ব্যর্থ হবে এবং অন্যদের ক্ষতি করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্বার্থের বিনিময়ে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) কোনও চুক্তিতে পৌঁছানো যে কোনও পক্ষের (দেশের) দৃঢ় বিরোধিতা করে চীন। এইভাবে কাজ করা যেকোনো দেশের বিরুদ্ধে “দৃঢ়ভাবে পারস্পরিক প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ” করা হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছে চীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবাণিজ্য চুক্তিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT