চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর আমিন বাজারে জমা বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করতে যাচ্ছে চীন। এই বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর আমিন বাজারের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগে চীনের সহযোগিতা নেওয়া হবে। এই প্রকল্পে বিনিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর এই বিষয়ে চুক্তি হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে তা থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই খাতে সহযোগিতা পেলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।

বৈঠকে রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এসব এলাকায় আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে চীন প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এর মাধ্যমে বস্তিবাসীদের জন্য উন্নত ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও আবাসন ছাড়াও দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টকে পূর্ণ সক্ষমতায় ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি উঠে আসে। এছাড়া বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং শিক্ষা কারিকুলামে ম্যান্ডারিন বা চীনা ভাষা অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।

অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে চীন আগ্রহী।

ট্যাগ: আমিন বাজারচীনবর্জ্যবিদ্যুৎ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

পরবর্তী

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

পরবর্তী
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল...

ছবি: সংগৃহীত

'বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা'

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT