চীনের উহানসহ কয়েকটি শহরে আবারও লকডাউন

Urumqi cityscape with deserted roads and tall buildings amid COVID-19 restrictions in China. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উহানসহ চীনের বেশ কয়েকটি শহরে লকডাউন জারি করা হয়েছে। চীনা সরকারের কোভিড জিরো নীতির আওতায় নতুন করে এই লকডাউন জারি হয়েছে।
গত বৃহস্পতিবার দেশটিতে দু’ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩শ’২১ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এরপরেই এলো এই লকডাউন।
উহান ছাড়াও গুয়াংজু ও দেশটির পূর্বাঞ্চলীয় কিছু শিল্প এলাকাও লকডাউনের আওতায় রয়েছে। লকডাউনের ফলে দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ায় শঙ্কিত ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






