চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
২:৫১ অপরাহ্ণ ১২, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন একটি দ্রুত অগ্রসরমান ও শক্তিশালী অর্থনীতির দেশ, যা প্রতিনিয়ত উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তিনি বলেন, নিজেদের দেশের জনগণের কল্যাণের পাশাপাশি চীন এখন বাংলাদেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে।

শুক্রবার ১২ জুন ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের রাস্তাঘাট, কালভার্ট, সেতু ও বিশ্ববিদ্যালয় নির্মাণে চীনের সহযোগিতা অনস্বীকার্য।

ঠাকুরগাঁও শহরের ওই স্টেডিয়ামে চীন সরকারের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Banglabid

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, তিনি ইতিমধ্যে দুইবার চীন সফর করেছেন এবং সেই সম্পর্কের ধারাবাহিকতায় চীনা রাষ্ট্রদূতকে ঠাকুরগাঁও সফরের আমন্ত্রণ জানানো হয়। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে নতুন শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং এ ক্ষেত্রে চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, আগামী বছর চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে। তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য বিনিয়োগ ও শিল্প স্থাপনের রূপরেখা চূড়ান্ত করবে।

অনুষ্ঠানে চীন সরকারের সৌজন্যে মোট ৬ হাজার ৫০০ জন শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ো ওয়েন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁওবিএনপিবিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার উন্নয়ন মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT