আন্তর্জাতিক

বাইডেনের মন্তব্যকে হাস্যকর বলছে চীন

বাইডেনের মন্তব্যে চীন হাস্যকর বলে দাবি, ভিডিও কনফারেন্সে দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও চীনের নেতা ভিডিও কনফারেন্সে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একজন স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর প্রতিক্রিয়ায় তার এমন মন্তব্যকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন চীন।

এনডিটিভি জানিয়েছে, আজ ২১ জুন বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফরে শি’র সাথে দেখা করার পর চীনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক উল্লেখ করে মন্তব্য করেন বাইডেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার নিয়মিত ব্রিফিংয়ে আজ সাংবাদিকদের বলেন, মার্কিন মন্তব্য অত্যন্ত হাস্যকর এবং দায়িত্বজ্ঞানহীন, যা মৌলিক তথ্য, কূটনৈতিক প্রোটোকল এবং চীনের রাজনৈতিক মর্যাদাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, এগুলো একটি প্রকাশ্য রাজনৈতিক উস্কানি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন মার্কিন আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়া এবং মার্কিন ও তাইওয়ানের কর্মকর্তাদের সফর বিনিময় সম্প্রতি মার্কিন-চীন উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে।

গুপ্তচর বেলুন প্রসঙ্গে জো বাইডেন বলেছিলেন, গুপ্তচর বেলুনটি ধ্বংস করায় শি বেশ বিব্রত হয়েছে। এটা আসলে স্বৈরশাসকদের জন্য বড়ই বিব্রতকর বিষয়। বেলুনটি যেখানে ছিল সেখানে আসলে থাকার কথা ছিল না। এটিকে ইচ্ছে করেই পাঠানো হয়েছিল।

বিষয়:চীন জো বাইডেন যুক্তরাষ্ট্র শি জিনপিং স্বৈরশাসক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…