কক্সবাজার

নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, শিশু নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু শিশুর মরদেহ উদ্ধার, শিশুর নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে নিখোঁজ থাকার ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডিসির পাহাড় এলাকায় নিজ বাড়ির পাশের একটি খালি প্লটে মিলেছে শিশুটির মরদেহ। এর আগে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে নিখোঁজ হয় আল মুহাম্মদ হক আহাদ।

আল মুহাম্মদ হক আহাদ ওই এলাকার অনোয়ারুল হকের ছেলে। এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথরদেহ পাওয়া যায়। পরে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্বজনরা। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

বিষয়:নিখোঁজ মরদেহ শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…