আন্তর্জাতিক

স্কুলে সহপাঠীদের ক্রমাগত জ্বালাতনে শিশুর আত্মহত্যা

সন্তানের হাসি ও আনন্দের ছবি, স্কুলে সহপাঠীদের জ্বালাতনের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শিশুর হাসি ও আনন্দের ছবি, যা স্কুলে সহপাঠীদের জ্বালাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্কুলের সহপাঠীদের ক্রমাগত জ্বালাতনে আত্মহত্যা করে যুক্তরাষ্ট্রের একটি স্কুলের ১০ বছর বয়সী একজন শিশু। শিশুটিকে তার চশমা ও দাঁত নিয়ে নিয়মিত জ্বালাতন করা হতো বলে অভিযোগ ছিল।

এনডিটিভি জানিয়েছে, গত ৫ মে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার গ্রিনফিল্ড ইন্টারমিডিয়েট স্কুলের স্যামি নামের ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির ছাত্র আত্মহত্যা করে।

স্যামির বাবা-মা জানিয়েছেন, স্কুলে সহপাঠীদের ক্রমাগত জ্বালাতনেই তাদের সন্তান আত্মহত্যা করেছে। বিশেষ করে গত সপ্তাহে স্কুলের বাথরুমে একটি অজানা ঘটনা ঘটে। এরপর স্যামি মৃত্যুর আগে স্কুলে যেতে ভয় পায়।

স্যামির বাবা জানান, এই জ্বালাতন দীর্ঘদিন ধরেই চলেছিল। শুরুতে বাচ্চারা চশমা পরার জন্য স্যামিকে নিয়ে মজা করতে থাকে এবং তারপর তারা তার দাঁত নিয়ে মজা করা শুরু করে।

তিনি জানান, এই জ্বালাতন শারীরিক সহিংসতায় পরিণত হয়েছিল। একদিন স্যামির সহপাঠীরা স্কুল বাসে তাকে মারধর করে চশমা এবং জিনিসপত্র ভেঙে দেয়।

স্যামির পরিবার জানায়, স্কুলে বা বাসে জ্বালাতন চলতে থাকে। ফোনে স্যামির খুব সীমিত অ্যাক্সেস ছিল তা সত্ত্বেও এটি বাচ্চারা তাকে টেক্সট করে হুমকি দিতে থাকে।

শিশুটির পরিবার দাবি করেছে যে, তারা গত এক বছরে অন্তত ২০ বার জ্বালাতনের পরিস্থিতি সম্পর্কে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন তবুও হয়রানি থামেনি।

তবে স্কুল ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট বলেছেন, বাবা-মা বা ছেলের দ্বারা জ্বালাতনের কোন রিপোর্ট জমা হয়নি।

বিষয়:শিশুর আত্মহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…