চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৩১ শিশুর আত্মহত্যা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৩১ জন শিশু আত্মহত্যা করে মারা গিয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)। এই ঘটনাকে বিশেষজ্ঞরা শিশুদের উপর মানসিক চাপের জন্য করোনভাইরাস মহামারিকে দায়ী করেছেন।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

এনসিআরবি তথ্য অনুযায়ী, ২০২০ সালে ভারতে ১১,৩৯৬ জন শিশু আত্মহত্যা করেছে। ২০১৯ সালে এই সংখ্যা ৯,৬১৩ ছিল। ২০১৯-এর তুলনায় ২০২০ সালে এই মৃত্যুর হার ১৮ শতাংশ বেশি ছিল। ২০১৮ সালে ৯,৪১৩ জন আত্মহত্যায় মারা গিয়েছে। ২০১৮ সালের তুলনায় ২০২১ সালে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে আত্মহত্যায় শিশু মৃত্যু।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘পারিবারিক সমস্যা’ শিশুদের আত্মহত্যার অন্যতম প্রধান কারণ। এ কারণে ৪০০৬টি শিশু আত্মহত্যা করেছে। তারপরেই মৃত্যুর কারণ হিসেবে দেখা দিয়েছে ‘প্রেমের সম্পর্ক’ (১,৩৩৭) এবং অসুস্থতা (১,৩২৭)। শিশুদের আত্মহত্যার পিছনে অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে আদর্শগত কারণ বা বীর-উপাসনা, বেকারত্ব, দেউলিয়াপন, পুরুষত্বহীনতা বা বন্ধ্যাত্ব এবং মাদক সেবন।

ভারতে সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা বিষয়ক উপ-পরিচালক প্রভাত কুমার এ বিষয়ে বলেন, ‘যদিও আমরা একটি সমাজ হিসাবে জাতীয় মানবিক পুঁজি তৈরির জন্য শিক্ষা এবং শারীরিক স্বাস্থ্যের মতো বাস্তব বিষয়গুলি সম্পর্কে সচেতন, মানসিক সুস্থতা বা মানসিক-সামাজিক সমর্থন প্রায়শই পিছনের আসনে থেকে যায়। শিশুদের মধ্যে ক্রমবর্ধমান আত্মহত্যার সংখ্যা একটি পদ্ধতিগত ব্যর্থতা প্রতিফলিত করে।’

ক্রাই-চাইল্ড রাইটসের নীতি গবেষণা এবং অ্যাডভোকেসির পরিচালক প্রীতি মাহারা এই বিষয়ে বলেন, ‘গৃহবন্দি থাকার কারণে শিশুরা প্রচণ্ড মানসিক চাপ এবং মানসিক আঘাতের মধ্য দিয়ে গিয়েছে। তাছাড়া দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকার কারণে এবং সীমিত সামাজিক যোগাযোগের কারণে বন্ধু, শিক্ষকের সঙ্গে যোগাযোগ কমে যায়। এই কারণেও এই আত্মহত্যার ঘটনা বেড়ে থাকতে পারে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশুর আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT