বিনোদন

অগ্নিকাণ্ডে ভাইসহ শিশু অভিনেতার মৃত্যু

শিশু অভিনেত্রী গাছে চেপে ধরে হাসছে, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু অভিনেত্রী গাছে চেপে ধরে হাসছে, সুন্দর পোশাক পরা, প্রকৃতি পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজস্থানের কোটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতীয় টেলিভিশনের শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার কিশোর ভাই শৌর্য শর্মা।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।

শিশু অভিনেতা ও তার ভাইয়ের সঙ্গে একজন ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ
বীরের ইনস্টাগ্রামে জয়দীপের সাথে ছবিটি পিন করে রাখা

পুলিশ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ড্রইং রুমে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা তখন ঘুমিয়ে ছিল। আগুন অন্য ঘরে ছড়িয়ে না পড়লেও ধোঁয়ায় তারা অজ্ঞান হয়ে পড়েন।

চারজন ব্যক্তি রিফ ভ্যালি রিসোর্টে বসে আছেন, সবুজ প্রকৃতি পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ
বাবা-মা ও অগ্নিকাণ্ডে নিহত বড় ভাইয়ের সাথে বীর শর্মা

দুর্ঘটনার সময় তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে এবং মা, অভিনেত্রী রীতা শর্মা মুম্বাইয়ে ছিলেন। প্রতিবেশীরা ধোঁয়া দেখে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শিশু অভিনেত্রী হাতির পাশে দাঁড়িয়ে, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ পুলিশ জানিয়েছে, ড্রইং রুম সম্পূর্ণ পুড়ে যায় এবং আসবাবপত্র ছাই হয়ে গেছে। মুম্বাই থেকে মা ফেরার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ ইন্ডিয়া

বিষয়:অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে নিহত অভিনেতা বাবা মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…