তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার শোকবার্তা নিয়ে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম।
৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






